শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শুক্রবার দুপুরে পৌর শহরের শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে

এ উপলক্ষে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ মন্দির চত্ত্বরে আলোচনাসভা, ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, মন্দির কমিটির সহ:সভাপতি ধীরেশ পত্রনবীশ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রভাত সরকার, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সদস্য খুশী মোহন সাহা, সঞ্জয় সরকার, রাজেশ গৌড় প্রমুখ।

আলোচকরা বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই রথযাত্রার আয়োজনে করে। আগামী শুক্রবার (৮ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit