বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে পুত্রের নির্যাতনে হাসপাতালে কাতরাছেন মা নির্যাতনের ভয়ে গৃহছাড়া পিতা ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩১৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : নিজ গর্ভের ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরাছে গর্ভ ধারনী মা। পুত্রের নির্যানের ভয়ে গৃহছাড়া হয়ে পড়েছে জন্মদাতা পিতাও। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমতলালপুর গ্রামে। গত বৃহস্পতিবার সকালে ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চিকিৎসাধীন বৃদ্ধ মা জহুরা বেগম। নির্যাতনে শিকার জহুরা বেগম (৬০) কিসমত লালপুর গ্রামের তইজ উদ্দিনের স্ত্রী।

তইজ উদ্দিন জানায় জমি ভাগের কমবেশি হওয়ায় তার ছেলে নবীউল ইসলাম গত বুধবার বিকালে তার গর্ভ ধারনী মা জহুরা বেগমকে গালমন্দসহ শারিরক ভাবে নির্যাতন করে, এই ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ জানাজানি হলে, নবীউল ইসলাম আরো ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে জহুরা বেগমকে বেধড়ক মারপিট করে এতে জহুরা বেগম গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । বর্তমানে হাসপাতালের বেডে কাতরাছে মা জহুরা বেগম।

জহুরা বেগমে ও তার স্বামী তইজ উদ্দিন আরো বলেন তার বাড়ীর ভিটাসহ ১৫৯শতক জমি তার তিন ছেলে ও এক মেয়েকে হেবা করে দেন, কিন্তু হেবা করার সময় মেয়ের নাম দেয়াকে কেন্দ্র করে তার ছেলে নবীউল ইসলাম তাদের উপর অত্যাচার শুরু করে, এই ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট কয়েক দফা বিচারও হয়েছে, এতে করে আরো ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৯জুন) বিকালে তাদের বাড়ী ঘরে ভাংচুর চালায়, এতে বাধা দিতে গেলে তাকে (পিতা তইজ উদ্দিন ও মা জহুরা বেগমকে) শারিরিক ভাবে লাঞ্চিত করে, এই ঘটনা স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গকে বলে দেয়ায়, বৃহস্পতিবার তার মাকে মারপিট করে গুরুতর আহত করে।

তইজ উদ্দিন বলেন তার স্ত্রী হাসপাতালে থাকলেও, তিনি বাড়ীতে যেতে পারছেনা ছেলের ভয়ে। তাকে পেলেও তার স্ত্রীর ন্যায় তাকেও মারপিট করবে। এই কারনে তিনি এখন গৃহছাড়া হয়ে পড়েছেন। এই ঘটনায় নির্যাতনকারী নবীউল ইসলামের নিকট জানতে চাইলে সে বলে, তাদের (পিতা-মাতা) মেয়েকে জমি দিয়েছে সেখানে চলে যেতে হবে, এই বাড়ীতে তাদের থাকার প্রয়োজন নাই বলে হুংকার করেন। এই বিষয়ে জানতে চাইলে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, কয়েক দফা বিচার করেও বিষয়টি সমাধান করা যায়নি। তিনি বলেন বিচার করার পরেও নবীউল ইসলাম ও তার ভাইয়েরা বাড়ীতে যেয়ে তাদের পিতা-মাতার উপর অত্যাচার করে।

এদিকে ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে কান্নায় ভেঙ্গে পড়েছেন গর্ভধারনী মা জহুরা বেগম, তিনি এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নির্যাতনের শিকার জহুরা বেগমের স্বামী তইজ উদ্দিন বলেন তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit