বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সদর ইউনিয়নে ডিএসকে‘র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে, ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র‘র সহায়তায় শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা এবং স্থানীয় প্রবীণদের হুইলচেয়ার বিতরণ করা হয়। ওই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সোমবার বিকেলে নানা আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয় প্রবীণ কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সহকারী শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার, ডিএসকে’র যুগ্ন পরিচালক মোঃ আলাউদ্দিন, সহকারী পরিচালক মোঃ শামছুল আলম খান, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী রুপন কুমার সরকার, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়, প্রবীণরা আমাদের সম্পদ, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে অগ্রসরের দিকে নিয়ে যেতে হবে। তাই প্রবীনদের কে সম্মানের চোখে দেখার জন্য উদাত্ত আহ্বান জানান। সেইসাথে প্রবীণদের ভরণপোষণ আইন ২০১৩ ও প্রবীণ নীতিমালা বাস্তবায়ন করার জন্য প্রবীণ নেতৃবৃন্দগন জোর দাবি জানান।

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ, মোঃ মোস্তফা কামাল, আঃ খালেক ও মোঃ নুরুল ইসলাম কে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা, শিক্ষক সাঈদ হাসান, শিক্ষক আব্দুল হান্নান, রিক্সা চালক দানবীর মোঃ তারা মিয়া, এন্টনি রিছিল, আব্দুল কদ্দুছ কে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা এবং স্থানীয় প্রবীণ নিলমনি হাজং, মোঃ রহমত আলী ও মোঃ জয়নাল আবেদীন কে বিশেষ সম্মাননা হিসেবে হুইল চেয়ার প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit