শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে বাজির শব্দকে গুলি ভেবে হুড়োহুড়ি, পদপিষ্ট অনেকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আতসবাজির শব্দকে বন্দুকের গুলির আওয়াজ ভেবে ভুল করায় হুড়োহুড়ি পড়ে যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে রূপান্তরকামীদের জন্য আয়োজিত এক মিছিলে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গত রবিবারের এ ঘটনায় বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন। যদিও গুরুতরভাবে জখম হননি কেউ।

সম্প্রতি দেশটিতে একের পর এক বন্দুক হামলার ঘটনার জেরে লোকজন রবিবারের ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে টুইটে নিউ ইয়র্ক পুলিশ দপ্তরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, ওয়াশিংটন স্কয়ার পার্কে কোনো গুলি চলেনি। তদন্তের পরে জানা গেছে, কিছু দূরে আতসবাজি ফাটানো হচ্ছিল, শব্দ সেখান থেকেই এসেছে।

গত রবিবার তপ্ত দুপুরে এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের সমর্থনে লোয়ার ম্যানহাটনের রাস্তা দিয়ে এগিয়ে চলেছিল মিছিলটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, ওয়াশিংটন স্কয়ার পার্কের কাছে আসতেই ওই বিকট শব্দটি শোনা যায়; যা গুলির আওয়াজ ভেবে ভুল করে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকেন অনেকে।  

ওই সময় ধাক্কাধাক্কিতে পড়েও যান বেশ কয়েকজন। যদিও রূপান্তরকামীদের জন্য আয়োজিত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই ‘প্রাইড প্যারেডে’ কোনো রকম বড় ধরনের বিপদ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit