বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

হজে গিয়ে ভিক্ষা করা মতিয়ারকে দেশ ফেরামাত্রই গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : হজে গিয়ে ভিক্ষা করা মতিয়ারকে দেশ ফেরামাত্রই গ্রেপ্তার হজে গিয়ে ভিক্ষা করায় সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার ও মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া মতিয়ার রহমান দেশে ফেরামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। 

মতিয়ারকে হজে পাঠানো ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। 

ওই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা কেন নেয়া হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহিন। 

প্রায় ৩০ বছর আগে দুই হাতের কব্জি কেটে ফেলতে হয় মেহেরপুরের গাংনীর সিন্দুরকৌটা গ্রামে মতিয়ার রহমানের। এরপর ভিক্ষাবৃত্তিসহ নানা কৌশলে অর্থ উপার্জনে নামেন। মাঝে মধ্যেই হজে গিয়ে হাত না থাকার সুযোগ কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি করেন তিনি। 

ভিক্ষা করার সময় গত ২২ জুন বিকালে মদিনা শরীফে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হন মতিয়ার রহমান।

প্রতিবছর হজের মৌসুমে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি করেন মতিয়ার। গত ১৫ বছর ভিক্ষা করে লাখ লাখ টাকা আয় করেন। ভিক্ষার টাকায় নিজ গ্রামে কিনেছেন জমি। বর্তমানে ২০ বিঘা কৃষিজমির মালিক।

করোনার কারণে বন্ধ থাকায় গত দুই বছর হজে যাননি তিনি। এবার ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নং-৭৩৭) এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন মতিয়ার।

কিউএনবি/অনিমা /২৮.০৬.২০২২/দুপুর ১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit