সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তির টাকা ওঠাতে প্রতারণা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৯৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে আসা অভিভাবকদের কাছ থেকে সু-কৌশলে ১শ টাকা করে রেখে দিচ্ছে বিভিন্ন বিকাশ দোকানদার। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এমনটাই দেখাগেছে। জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা, জুতা এবং ব্যাগ কেনার জন্য সরকারি ভাবে বরাদ্দ দেয়া ১হাজার টাকা শিক্ষার্থীদের মা-বাবা অথবা বৈধ অভিভাবকের মোবাইল ফোনে (বিকাশে) প্রদান করা হয়। বরাদ্দকৃত সেই টাকা ওঠাতে পৌরশহরের বিভিন্ন বিকাশের দোকানে যাচ্ছেন শিক্ষার্থী অভিভাবকগন। এ সুযোগে ওই অভিভাবকদের কাছ অতিরিক্ত ১শ টাকা করে রেখে দিচ্ছে ওই দোকানীগন।

অতিরিক্ত ১শ টাকা রাখছেন কেনো এ কথা জানতে চাইলে বিকাশ দোকানি সঞ্জয় সরকার বলেন, উপবৃত্তির টাকা তুলতে ১৬১৬৭ নম্বরে কল দিয়ে আমায় একটু পরিশ্রম করতে হয়। তাই সকল অভিভাবকদের লভণ পকপল ১শ টাকা করে রেখে দিচ্ছি। এটা দোষের কি ? এ নিয়ে নাম প্রকাশে এক অভিভাবক বলেন, আমরা গরিব মানুষ, আমার মেয়ে সুসং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আমার মোবাইলে মেয়ের শিক্ষা উপবৃত্তির টাকা এসেছে শুনে বিকাশে দোকানে যাবো এটাই স্বাভাবিক।

কিন্ত একটু কাজের জন্য প্রতারণা করে ১শ টাকা রেখে দিবে এটা সত্যি দুঃখ জনক। আমি টাকা দিতে চাইনি বলে পরবির্ততে আমার পিন নাম্বার ব্লক করে দিবে বলে হুমকি দিচ্ছে। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, এভাবে টাকা নেয়ার কোন বিধান নাই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অফিসারকে বলেছি।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit