বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৩৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্গাপুর উপজেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষনা ও ত্রান তৎপরতা জোরদারের দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখা। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, যুগ্ম-সাধারন সম্পাদক মোরশেদ আলম, কৃষক সমিতির নেতা মোঃ রহম আলী, উপজেলা যুব ইউনিয়ন এর সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি মাসুদরানা প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুরে পাহাড়ী বন্যায় উপজেলার পৌরসভাসহ সবকটি ইউনিয়ন এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বিঘা কৃষি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজারসহ সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ধানের বীজতলাসহ শত শত পুকুর থেকে মাছ ভেসে গিয়েছে। অবিলম্বে দুর্গাপুর উপজেলা কে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষনা ও ত্রান তৎপরতা জোরদারের দাবী জানান। মানবন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit