রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে জিবিসি‘র সংবাদ সম্মেলন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : খ্রীস্টধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশ গারো ব্যাপ্টিষ্ট কনভেশন (জিবিসি) এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে। শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের সভাপতি পাস্টার পংকজ মারাক।

তিনি বলেন, ‘‘জালিয়াতির অভিযোগে বাইবেল সোসাইটির সম্পাদক কারাগারে’’ এ শিরোনামে গত ১৮ জুন বিভিন্ন পত্রিকার প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিষ্ঠানের দৃষ্টি গোচর হয়। সংবাদটি বস্তনিষ্ঠ ও তথ্য ভিত্তিক নয়। যে দৃষ্টিকোণ থেকে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা বিদ্বেষ প্রসূত ও মানহানিকর বিধায় আমরা এর তীব্র নিন্দা জানাই। জিবিসি একটি খ্রীস্টধর্মীয় প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সংগঠনের বিধি মোতাবেক এ প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। এর নেতৃত্বে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত একটি প্রাচীন হাসপাতাল পরিচালিত হয়ে আসছে। জিবিসি‘র আওতাধিন ‘‘দি গারো ব্যাপ্টিষ্ট কনভেশন খ্রীষ্টিয়ান হেলথ্ প্রজেক্ট’’ প্রকল্পটি জয়েন্ট স্টক কোম্পানী দ্বারা রেজিষ্ট্রিকৃত। রেভারেন্ড লিটন ¤্রং কার্যকরী পরিষদে চেয়ারম্যান থাকাকালীন সময়ে, স্পেশাল জেনারেল মিটিং এর মাধ্যমে রুলস এন্ড রেগুলেশনের কিছু ধারা সংশোধন করে জয়েন্ট স্টক কোম্পানীতে সার্টিফাইড কপি লাভের জন্য আবেদন করেন। পরবর্তিতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবির মাধ্যমে সার্টিফাইড কপি জিবিসি-সিএইচপি গ্রহণ করার পর জনৈক শৈবাল সাংমা, নিজের ফেসবুকে গঠনতন্ত্র সংশোধনের সিল ও স্বাক্ষর নকল বলে অপপ্রচার চালান। এ বিষয়ে জয়েন্ট স্টক কোম্পানী, জিবিসি কে কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগও দেননি বিধায় বোর্ড সদস্যরা কোনভাবেই দায়ী নয়। জনৈক মনোজ চিসিম ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিবিসি সদস্যদের নামে যে মামলা করেছেন, তা এখতিয়ার বর্হিভূত এবং প্রতারণার সামিল।

তিনি আরো বলেন, রেভারেন্ড লিটন ম্রং বহুদিন ধরে জিবিসি’র কোনো সদস্য পদে নেই। সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ সোসাইটির উচ্চ পদে কর্মরত আছেন। জিবিসি’র আভ্যন্তরীণ দ্বন্ধ ও বিভক্তির কারণে তাঁকে এ মামলায় অন্তর্ভূক্ত করা নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে জিবিসি‘র সাধারণ সম্পাদক পাস্টার অভয় চিসিম, জিবিসি‘র অন্যতম সদস্য পাস্টার পরিতোষ ¤্রং, পাস্টার প্রদত্ত ঘাগ্রা, রেভারেন্ড তপন মারাক, পাস্টার পরিতোষ চিসিম, পাস্টার মিহির মারাক সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit