রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে ব্যক্তি উদ্দ্যেগে বন্যাদুর্গতের মাঝে চাল বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৪৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্দ্যেগে ১০ কেজি করে চাউল বিতরণ করেন পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন আলাল। শনিবার সকাল থেকে এ চাল বিতরণ করা হয়।

দুর্গাপুর পৌরসভার ০৭, ০৮, ও ০৯ নং ওয়ার্ডের বন্যা দুর্গত এক হাজার চারশত অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ০৭, ০৮, ও ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এমরোজ হোসেন খান, মো. রশীদ মড়ল, সাচ্চু মিয়া, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর অমলা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, মো. ফেরদৌস আলম পিন্টু, মো. সেলিম মিয়া প্রমুখ।

পৌর মেয়র আলাল বলেন, আমি অসুস্থ তাই আমার কর্মী ও জন প্রতিনিধিদের মাধ্যমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমার ব্যক্তিগত উদ্দ্যেগে বন্যাকবলিত অসহায় মানুষদের মাঝে ত্রান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। আমার পৌরসভায় আল্লাহর রহমতে একটি মানুষও অভুক্ত থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit