রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

দুর্গাপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৪৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দেশ-জাতির ও বন্যা কবলিত এলাকায় কল্যানে দোয়া, প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে উপজেলা আ‘লীগের নেতাকর্মীদের অংশগ্রহনে দলীয় কার্যলয়ে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আওয়ামীলীগ‘র দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক বর্নাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ‘লীগের কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ‘লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহ:সভাপতি বাবু স্বপন সান্যাল, মো. এমদাদুল হক খান, এড. মজিবুর রহমান, শ.ম জয়নাল আবেদীন, যুগ্নসাধারণ সম্পাদক বিভাস সরকার, সাবেক মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি মাও: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক কবি আব্দুল্লাহ হক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশের কল্যানে দোয়া ও কেক কাটা হয়।

প্রধান অতিথি রেমন্ড আরেং বলেন, দলের প্রতিষ্ঠাকাল থেকে সাম্প্রতিক উন্নয়নের ধারা ও সফলতা সহ দলীয় ঐতিহ্যকে ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ। বর্তমানে বন্যা কবলিত এলাকা ও দেশের সাধারণ মানুষের জান মাল রক্ষায়, দিনে রাতে কাজ করে যাচ্ছেন দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit