সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৫৪ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বন্যাকবলিত এলাকা বেড়ে হয়েছে ৭টি উপজেলার ৫১টি ইউনিয়ন।

মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের আমরকোনা গ্রামে কুশিয়ারা নদীতে ভাঙ্গন দেখা দেয়ায় পানি নবীগঞ্জে তীব্র বেগে প্রবেশ করছে। নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার লোকালয়ে বন্যার পানি আরও বাড়বে বলে জানিয়েছে উন্নয়ন বোর্ড।

জেলার ২২৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৭ হাজার ৩৪৭ পরিবার। সরকারিভাবে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ২৩ হাজার ২৩৫টি। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন, বানিয়াচং উপজেলার সকল ইউনিয়ন, লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন, হবিগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়ন, মাধবপুর উপজেলার ৫টি এবং বাহুবল উপজেলার ১টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।

সরকারিভাবে বুধবার পর্যন্ত বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাউল এবং ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বন্যাদুর্গতদের জন্য ৩০টি মেডিক্যাল টিম কাজ করছে।
 
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বন্যার পানিতে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ, ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন, ১ হাজার ৫৯৭ হেক্টর জমির শাকসব্জি এবং অন্যান্য ফসল ৫০ হেক্টর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, কুশিয়ারা নদীর পানি বুধবার ৮ দশমিক ৩০ মিটারে স্থির রয়েছে।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit