রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

প্রয়াত সাংবাদিক রতনের স্মরণে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল

মোমিন তালুকদার ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫৪ Time View

মোমিন তালুকদার ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় স্বরণসভা ও দোয়া মাহফিল করেছে ত্রিশাল উপজেলা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে স্বরণসভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সহ-সভাপতি শেখ আরিফ রাব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তপু, দপ্তর সম্পাদক, আব্দুল মালেক, সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, তথ্য গবেষণা সম্পাদক জাকিয়া বেগম আকলিমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মরণ সভায় বিভিন্ন বক্তা নিহত সাংবাদিকের কর্মময় জীবনে রেখে যাওয়া স্মৃতি তুলে ধরে বিদেহ আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মোনাজাত করে স্মরণসভা সমাপ্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit