শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে আ‘লীগের ত্রাণ বিতরণ

তোবারক হোসেন খোকান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২২ Time View

তোবারক হোসেন খোকান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ৭ টি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নে দুই হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। সোমবার উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ত্রান বিতরনের সময় অন্যদের মধ্যে, উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি উসমান গনি তালুকদার, এডভোকেট মুজিবুর রহমান, এমদাদুল হক খান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক কবি আব্দুল্লাহ হক, উপজেলা আওয়ামী লীগ সদস্য কামাল পাশা, ফজলুল হক, পৌর আ‘লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইবনে মাসুূদ, শিক্ষক আমিরুল ইসলাম সেজু, এ আর খান রাসেল, শফিকুল কবীর হাবুল সহ উপজেলা ও ইউনিয়ন আ‘লীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাটি ও মানুষের দল। দেশের সকল সংকটকালীন মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় উপজেলা আওয়ামীলীগ। দুর্গাপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বন্যার্তদের সহায়তায় করতে সরকারের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের এই কার্যক্রম চলমান রয়েছে। সরকার ও দলের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। পর্য়ায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ত্রাণ বিতরন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit