শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৫২ Time View

তোবারক হোসেন খোকন  দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার সাংসদ মানু মজুমদার এর নির্দেশনায় শনিবার থেকে ত্রান বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার দিনব্যাপি উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ত্রান বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ বাচ্চু তালুকদার, আব্দুল রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ সহ-সভাপতি সুমন চৌধুরী পাভেল, চন্ডিগড় ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোঃ মঞ্জুরুল হক প্রমুখ।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, দুর্গাপুরে প্রায় ৩০ বছরের মধ্যে এম বন্যা কেউ চোখে দেখেনি। এলাকায় যে পরিমান ক্ষতি হয়েছে তা সত্যি পুষিয়ে নেয়ার নয়। মাননীয় এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ে সাথে কথা বলে বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থ্য এলাকা গুলোতে শুকনো খাবার বিতরণ, পুনর্বাসন সহ নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে মেডিক্যাল ক্যাম্প করণ সহ সর্বাত্মক সহায়তা করা হবে। সরকারের পাশাপাশি এ কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। বন্যার্তদের খবরাখবর নেয়ার জন্য পৌরসভা সহ ৭টি ইউনিয়নের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit