রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

দুর্গাপুরে সেই নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে টানা কয়েকদিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বন্যার্তদের উদ্ধারকারী পানিতে ডুবে নিখোঁজ হওয়া সেই আক্কাস আলী (২৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার শনিবার দুপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পরে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেক এর বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস আলী লোকজন নিয়ে আব্দুল বারেক এর বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল ¯্রােতে তাঁর সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও পানির চক্করে পড়ে যান। পরে সাথে থাকা তিনজন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিখোঁজ হয়ে যায় আক্কাস আলী। ওইদিন অনেক খোজাখুঁজির পরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শনিবার দুপুরে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরী দলের সহায়তায় ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আক্কাস আলী পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনার বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ডুবুরিদল নানা ভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ঘটনা স্থলের প্রায় ১৫০ গজ দূর থেকে লাশ উদ্ধার করে। আক্কাস আলীর মরদেহ উদ্ধার হলে তার বাড়ী পৌর শহরের দশাল গ্রামে নিয়ে আসলে এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাবীজ-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, যুবলীগ নেতা পাভেল চৌধুরী সহ শত শত লোকজন উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশঅসন থেকে নগদ অর্থ ও শুকনো খাবার শোকার্ত পরিবারের হাতে তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit