বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা নিয়ে দুর্গাপুরে সাথে মতবিনিময় সভা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এরই প্রেক্ষিতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহনের লক্ষে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দ্বীনি আলীম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগন।

মতবিনিময় সভায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের প্রতি আহবান জানানো হয়। শতভাগ পরীক্ষা আইন মেনে চলার নির্দেশনা দেয়া সহ পরীক্ষা আইনের বাইরে কোনো কেন্দ্র সচিব সিদ্ধান্ত না নেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্গাপুর উপজেলায় মোট ৫টি কেন্দ্রে ১৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit