শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। শনিবার দুপুরে সকল নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

এ উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে, দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায়, উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য জান্নাতুল ফেরদৌস আরা, উপজেলা আওয়ামী লীগের সহঃসভাপতি এমদাদুল হক খান, যুগ্ম সাধারন সম্পাদক বিভাস সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর আলম সাজু, কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ, শ্রমিক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করাতে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। সরকারের সাফল্যকে মেনে নিতে না পেরে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল অপশক্তি কে মোকাবিলা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit