বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

আমবাড়ীতে মন্দিরের ৮২শতক জমি দখল করার বিরুদ্ধে মামলা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৫০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ০৭নং মোস্তফাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রপুর গ্রামের মন্দিরের ৮২শতক জমি দখল করার প্রতিবাদে দখলকারিদের বিরুদ্ধে আদালতে ১৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শ্রীশ্রী শ্মশান কালী ঠাকুরাণীর মন্দির কমিটির সভাপতি শ্রী নির্মল রায়।

পার্বতীপুর উপজেলার ছোট রামচন্দ্রপুর গ্রামের শ্রী নির্মল রায় জেলা দিনাজপুর পার্বতীপুর সহকারী জজ আদালতে গত ২৯/০৩/২০২২ইং তারিখে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, একই এলাকার প্রতিপক্ষ চন্দন কুমার রায়, সদানন্দ রায়সহ ১৪জন পরিকল্পিতভাবে বিভিন্ন জাল দলিল তৈরি করে শ্রী শ্রী শ্মশান কালী ঠাকুরানীর মন্দিরের ৮২শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয়।

মামলার বাদী উল্লেখ্য করেন, ছোট রামচন্দ্রপুর জেএল নং-১৯১, খতিয়ান নং- সিএস ০৩, দাগ নং-৯৪,৯৭,১৪৯,১৫২ মোট ৫টি দাগে ৮২শতক জমি দখল করে নিয়ে সেখানে বাড়ীঘর, দোকানপাঠ তৈরি করে ভোগল করে খাচ্ছেন। ওই জমি দেবোত্তর সম্পত্তি। এই সম্পত্তি উদ্ধারকল্পের জন্য কালিমন্দিরের সভাপতি শ্রী নির্মল রায়সহ মন্দির কমিটির ০৯জন বাদী হয়ে ২৯/০৩/২০২২ইং তারিখে ১৪জনকে আসামী করে মামলা করেন, যাহার মামলা নং-১২৬/২০২২ অন্য।

মামলা করায় মাননীয় আদালত প্রতিপক্ষ ১৪ জনের বিরুদ্ধে অস্থায়ী অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন এবং মাননীয় আদালত প্রতিপক্ষদেরকে ০৭দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদাণ করেন। উল্লেখ্য যে, শ্রী শ্রী শ্মশান কালী ঠাকুরাণীর মন্দিরের জমি কেউ যাতে অবৈধভাবে ভোগ করতে না পারে এবং জমি উদ্ধারের জন্য মন্দির কমিটি প্রতিপক্ষদেরকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য বললেও তারা তা কোন কর্ণপাত করেন নি। বরং ওই জমি আত্মসাতের জোর তৎপরতা চালাচ্ছেন। এছাড়াও প্রতিপক্ষরা চলতি বছর মন্দির কমিটির সদস্যের উপর মারপীট ও মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটান বলে মামলার বাদী নির্মল রায় জানান।

এই ঘটনায় পার্বতীপুর থানাকেও অবগত করেছেন শ্রী শ্রী শ্মশান কালী ঠাকুরাণীর মন্দির কমিটির সভাপতি শ্রী নির্মল রায়। কালী মন্দিরের জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারকল্পে কালীমন্দিরের কমিটি উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit