বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে যুব ইউনিয়নের মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ যুবইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নান্নু কে অপহরন ও নির্যাতনের সাথে জড়িত রাজারবাগ দরবার শরীফের চিহ্নিতউগ্র-সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর গ্রেফতার ও বিচারের দাবীতে যুবইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুব ইউনিয়ন উপজেলা কমিটির সম্পাদক দিলীপ কুমার ঘোষ এর সঞ্চালনায়, উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সাবেক সভাপতি সাইদুল ইসলাম সহ সিপিবি ও যুব ইউনিয়নের নেতাকর্মীগন।

এ সময় বক্তারা বলেন, গত ২৭মে রাতে শান্তিনগর মোড়ে কর্মসংস্থান ও বেকার ভাতা চালু সহ ৯দফা দাবিতে আগামী ৯জুন জাতীয় যুবসমাবেশের দেয়াল লিখনকে কেন্দ্র করে প্রথমে বাঁধা ও পরবর্তীতে অতর্কিত হামলা করে যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু কে তুলে নিয়ে নির্যাতন করে রাজার বাগের পীর ও তারমুরিদগন। অবিলম্বে যুবইউনিয়নের নেতার ওপর ন্যাক্কার জনক হামলার বিচার এবং রাজারবাগ পীর ও তাদের মুরিদদের গ্রেফতারসহ দ্রুত বিচারের উদ্যেগ নিতে সরকারের প্রতি আহবান জানান।কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit