বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক

দুর্গাপুর পৌর এলাকায় শুরু হয়েছে উন্নয়ন কাজ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৯টি প্রকল্পের মধ্যদিয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি এবং প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে আরেকটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হয়েছে। এনিয়ে বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, পৌর সচিব তৌহিদুল ইসলাম।

এ বিষয়ে পৌর সচিব তৌহিদুল ইসলাম কে বলেন, করোনার কারনে আমাদের অনেক বরাদ্দ আটকে ছিলো। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে নগর উন্নয়নে ইতোমধ্যে নানা প্রকল্পের টেন্ডার হয়েছে। শহরের ড্রেনের কাজ ইতোমধ্যে শেষের পথে। এবার শুরু হয়েছে শহরের গুরুত্বপুর্ন রাস্তার পাকাকরণ কাজ।

উন্নয়ন কাজ নিয়ে মেয়র আলা উদ্দিন বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত-ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। আমি সকলকে সাথে নিয়ে দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ সকল কাজ বাস্তবায়ন করতে শহরের ব্যবসা বানিজ্যের সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। সকলেই আমার জন্য দোয়া করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit