বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক

দুর্গাপুরের ইউএনও পেলেন শুদ্ধাচার পুরস্কার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় গ্রেড ৫ থেকে গ্রেড ১০ ক্যাটাগরিতে মাঠ পর্যায়ে জেলার অন্য উপজেলা গুলোর মধ্যে কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, সেবা গ্রহীতাদের সঙ্গে আচরণ, সময় ও নেতৃত্ব দানের ক্ষমতা ও সৃজনশীল কর্মকা- বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান এর হাত থেকে তিনি এ শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ইউএনও রাজীব-উল-আহসান এর পুরস্কার প্রাপ্তিতে উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

পুরস্কার প্রাপ্ত নিয়ে ইউএনও রাজীব বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠার সাথে যে কোন ভালো কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। ভালো কাজ করার পর যদি স্বীকৃতি পাই তখন কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ আরও বেড়ে যায়। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ববোধ থেকে অর্পিত সকল কাজ গুলো সম্পন্ন করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit