মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র রাজনীতি বন্ধে হাইকোর্টে রিট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শীর্ষস্থানীয় দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ছাত্র রাজনীতি বন্ধে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (২৯ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাজধানীর দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় সংগঠনের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। এ সময় সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণেও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার শিকার হন তিন আইনজীবীও। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির জানান, রোববার থেকে নিরাপত্তার স্বার্থে আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সকলকে পরিচয়পত্র বহন ও আদালতে প্রবেশে গাড়ির স্টিকার নিশ্চিত করতে বলা হয়েছে। এরই মধ্যে পুরো সুপ্রিম কোর্টকে সিসিটিভির আওতায় আনা হয়েছে।

এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে। তবে মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সসংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। 

বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এ গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। এছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit