বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবের প্রতি হুথিদের হুমকির নিন্দা জানাল আমিরাত গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ফিফা সভাপতিকে পছন্দ ট্রাম্পের! দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

আদালতে তোলা হচ্ছে পি কে হালদারকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ : ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার (পি কে) হালদার ও তার পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলা হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।

দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি পি কে হালদারসহ পাঁচজনকে ফের রিমান্ডে চাইবে। বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতি, এনআরবি গ্লোবাল, রিলায়েন্স ফাইন্যান্সসহ একাধিক আর্থিক দুর্নীতির হোতা প্রশান্ত কুমার (পি কে) হালদার।

ইডি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার পর কলকাতার ব্যাঙ্কশাল আদালতে স্পেশাল সিবিআই ১ নম্বর কোর্টে বিচারক মাসুক হোসেইন খানের সামনে তাদের হাজির করা হবে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে অভিযুক্ত পি কে হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, প্রাণেশ হালদার, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৪ দিনের রিমান্ড আবেদন এবং তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের জন্য আবেদন করা হবে।

এর আগে ইডি অর্থ পাচার সংক্রান্ত ভারতীয় আইনের মানি লন্ডারিং অ্যাক্ট ৩ এবং ৪ ধারায় পি কে হালদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুক্রবার তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে আরও একটি মামলা হতে পারে।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit