মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য পণ্য বহনের গাড়িতে আতশবাজি, আটক ৩

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৩৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানে করে নিয়ে যাওয়ার সময় প্রায় বিশ লাখ টাকার আতশবাজি জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। বুধবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকায় পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ নরসিংসার গ্রামের সাগর মিয়া (৩২), পৌর এলাকার ফুলবাড়িয়ার আহাদ মিয়া (২২) ও আরিফুল ইসলাম (১৮)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যপণ্য বহনের স্টিকার লাগানো কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় এতে প্রায় ২০ লাখ টাকা মূল্যের আতশবাজি পাওয়া যায়। কসবা সীমান্ত দিয়ে আসা এসব আতশবাজি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিন বলে আটককৃতরা জানান।

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit