বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

মনিরামপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা বাপ্পি সহ আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১০৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বাপ্পি কুন্ডুসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় মনিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে দুুইটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।

মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদারের নেতৃত্বে একটি টিম বুধবার সন্ধ্যার দিকে পৌরশহরের হাকোবা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বাপ্পি কুন্ডুকে। বাপ্পি হাকোবা গ্রামের রনজিত কুন্ডুর ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে।

অপরদিকে থানার এসআই প্রসেনজিতের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরশহরের বিজয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিচ ইয়াবাসহ ইউনুচ আলী দফাদারের ছেলে হাফিজুর রহমানকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার বাদি হয়ে বাপ্পি কুন্ডুর বিরুদ্ধে এবং এসআই প্রসেনজিত বাদি হয়ে হাফিজুর রহমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit