সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সিলেটে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা,ওসি-এসআই আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ সিলেট নগরীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর জেলরোড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও উপপরিদর্শক নিশু লাল দে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ সময় মিছিল থেকে ২ জনকে আটক করে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেলা ২টার দিকে নগরীর জেলরোড এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। খবর পেয়ে জনদুর্ভোগ নিরসনে কোতোয়ালী থানা ও বন্দরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মিছিল করতে বাধা দেয়।’

‘দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। এতে কোতোয়ালী থানার ওসিসহ ২ জন আহত হয়েছেন,’ বলেন তিনি।

পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কিউএনবি/ বিপুল/ ১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৭.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit