বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন শেখ হাসিনার দুর্নীতি মামলার দ্রুত অগ্রগতি হবে: দুদক মহাপরিচালক নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প আজ সৌদিতে কোনো হামলায় হয়নি, মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগে বলল হুথিরা সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৯৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ মে) দিবাগত রাতে জেলার রায়পুরা থানার হোগলাকান্দির একটি গোরস্থানের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা থানার চরসুবুদ্ধি পশ্চিম পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), সাহেরচড় মধ্যপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩৬), সাপমারা এলাকার সাদেক মিয়ার ছেলে কালাম (৩৪), হাসিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আল আমিন (৩২), সাহের চর মধ্যপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে রব মিয়া (৩২) ও জেলার পলাশ থানার নরসিংহারচর এলাকার আবু কাশেমের ছেলে ছফর আলী (২৭)। গ্রেফতারের সময় তাদে কাছ থেকে ১টি বন্দুক, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার ও চাকু উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার হোগলাকান্দিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ওই সময় সেখানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে নিশ্চিত করেন তিনি। তিনি আরও জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা, রিপনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৫টির বেশি ডাকাতি মামলা, কালামের বিরুদ্ধে ৪টি এবং আল আমিন ও রব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু হয়েছে। ওই মামলায় গ্রেফাতার দেখিয়ে প্রত্যেকের ৫ দিন রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit