সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বরিশাল নগরীর কাজিপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মিনজার হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি বলেন, নগরীর কাজিপাড়া তেমাথায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় মিনজার হোসেন নামে এক মাদক কারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি তার বাড়ি বরগুনা জেলায় বলে জানায়।

এনায়েত হোসেন আরও জানান, ওই ইয়াবার চালান বরিশালে সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারির কাছে নিয়ে আসছিলেন মিনজার। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। সাইফুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় বলে জানায় আটক মাদক কারবারি মিনজার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-পরিচালকের দায়িত্বে) পরিতোষ কুমার কুন্ডু বলেন, পলাতক মাদক কারবারি সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক মাদক কারবারি মিনজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit