শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৭৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগ পরিচালিত এক অভিযানে তিনটি পৃথক ব্যবসা পতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদকৃত ৭৫৩ লিটার সয়াবীন তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেল তাৎক্ষনিকভাবে সাধারন ক্রেতাদের মধ্যে নির্দিষ্টমূল্যে বিক্রি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন দপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন। বৃহষ্পতিবার দুপুরে থেকে নিয়মিত বাজার তদারকীর অংশ হিসেবে শহরের আটাপট্টি এলাকায় কিরন ট্রেডার্স ও রঞ্জিত পাল এবং গোস্ত হাটির মোড় এলাকায় আজাদ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এ ৩টি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করা ১ লিটার, ২ লিটার ও ৫ লিটার পরিমাপের বোতলে মোট ৭৫৩ লিটার বসুন্ধরা ও তীর ব্র্যান্ডের সয়াবীন তেল উদ্ধার করা হয়।

উদ্ধাকৃত সয়াবীন নির্দিষ্ট মূল্য ১ লিটারের বোতল ১৬০ টাকা, ২ লিটারের বোতল ৩২০ টাকা এবং ৫ লিটারের বোতল ৭৬০ টাকা হিসেবে উপস্থিত সাধারন ক্রেতাদের নিকট বিক্রি করা হয়। এ সময় উৎসাহী ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সয়াবিন তেল কিনতে দেখা গেছে। এ ছাড়াও মোবাইল ইউনিট কিরন ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, রঞ্জিত পালের ২৫ হাজার টাকা এবং আজাদ ষ্টোরের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগের সহকারী পরিচালক শামীম হোসেন জানিয়েছেন। অভিযান পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শামসুল হক উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit