মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

রাজবাড়ীতে গোপাল হত্যাকাণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের গোপাল বিশ্বাস হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও গুলির খোসাসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ।আজ বুধবার দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে। তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাংশা থানার পৃথক স্থানে অভিযান পরিচালন করে বাধন বিশ্বাস,  আশিক শিকদার ও উর্মীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ছাড়াও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ও চাঁদাবাজি করায় ব্যবহৃত দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন, ১টি তাজা গুলি ও ফায়ারকৃত একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বাধন বিশ্বাস পাংশা থানার সরিষা ইউনিয়নের নওয়াবগ্রাম গ্রামের তুষার বিশ্বাসের ছেলে। আশিক একই এলাকার মন্টু শিকদারের ছেলে। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গোপাল বিশ্বাসের হত্যাকান্ডের রহস্য পুলিশ উৎঘাটন করেছে। হত্যার সাথে সরাসরি যুক্ত থাকার অভিযোগে গোপাল বিশ্বাসের শ্যালক বিজন সরকার ও গোপালের নিজ স্ত্রীকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীরারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তৎপর হয়। পরবর্তীতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সহ আরও অস্ত্র উদ্ধার করা হয়। তদন্ত করে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit