বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দৌলতদিয়ায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : পরিবারের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। কোনো রকম ভোগান্তি ছাড়াই এবার কর্মস্থলে ফিরতে পারছেন তারা। তবে ঘাটে ফেরি বহরে কম থাকায় কিছুটা সময় ঘাটে অবস্থান করতে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এদিকে ঈদ শেষে এখনও মানুষ তেমন একটা কর্মস্থলে না ফেরায় ১২টি ফেরি বহরে রেখে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সরেজমিন, দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে দেখা যায়, একাধিক ফেরিতে ঢাকামুখী যাত্রী ও ঢাকাফেরত যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ফেরিতে ফিরছেন। ওষুধ কোম্পানি রেনাটায় চাকরিরত মাগুরা থেকে ঢাকামুখী যাত্রী মেহেদী হাসান বলেন, গতকালই আমার ছুটি শেষ হয়েছে। বৃহস্পতিবার গিয়ে অফিস করতে হবে। তাই ভোরে মোটরসাইকেলযোগে মাগুরার বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু ফেরি নদী পার হয়ে অনেক দেরিতে আসছে। 
 
ঢাকাফেরত যাত্রী সোহেল রানা বলেন, পরিবারের সঙ্গে বাড়িতে ঈদ করতে পারিনি। অফিস থেকে ঈদের ছুটিও হয়নি। তাই ঈদ শেষে বাড়ি যেতে চন্দ্রমল্লিকা-৮ ফেরিতে করে নদী পাড়ি দিয়ে প্রাইভেটকার নিয়ে বাড়ি যাচ্ছি। এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাটে দায়িত্বরত অডিট অফিসার বেলাল হোসেন যুগান্তরকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি বহরে যাত্রী পারাপারের জন্য ২২টি ফেরি বহরে থাকলেও শুধু ১২টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদ শেষ হলেও যানবাহনের তেমন চাপ বাড়েনি। তবে যানবাহনের চাপ বাড়লে বাকি ফেরিগুলো চলাচলের কাজে ব্যবহার করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit