শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দেশে ফিরেছেন হাজী সেলিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃদুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম দেশে ফিরেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে নানা আলোচনা-সমলোচনার মধ্যেই দেশে ফিরলেন তিনি।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাজী সেলিম।

তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে নেমে একটি মাইক্রোবাসে করে হাজী সেলিম তার নির্বাচনী এলাকায় গিয়েছেন।

হাজী সেলিম গত শনিবার বিকেলে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান। দণ্ডপ্রাপ্ত হয়েও হঠাৎ তার দেশত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। কারণ আইনগতভাবে একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না।

হাজী সেলিম দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এ দণ্ড মাথায় নিয়েই পাঁচ দিন আগে তিনি বিদেশে যান।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ / দুপুর ০২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit