শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সজীব ওয়াজেদ জয় পরিষদের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৪৬ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমান, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ছিন্নমূল ও পথচারিদের মাঝে সামাজিক সংগঠন সজীব ওয়াজেদ জয় পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ইফতার বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার (২৯শে এপ্রিল) বিকেলে শহরতলীর স্টেশন প্লাটফর্মে ছিন্নমূল ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সজীব ওয়াজেদ জয় পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, শাহাদাত হোসেন আপু এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক, হেলন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এ এফ এম এম হিমেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য কৌশিক ভট্টাচার্য, সাবেক উপজেল ছাত্রলীগ সভাপতি, হুমায়ূন কবির, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উজ্জ্বল কান্তি দাস, সজীব ওয়াজেদ জয় পরিষদ কমলগঞ্জ শাখার সহ-সভাপতি শামসুল রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, জয় পরিষদের সামাজিক কার্যক্রমে আজ পবিত্র রমজান মাসে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করছেন যারা তাদের ধন্যবাদ জানান, এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের দীর্ঘায়ু কামনা করেন, এভাবে ভালো কার্যক্রমে এগিয়ে চলার জন্য সাধুবাদ জানান, ভবিষ্যতে আরও ভালো কাজ করবে বলে আশাবাদী।

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit