শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

চৌগাছায় ইয়াবা,ফেনসিডিল ও গাঁজাসহ তিনজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৫৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় পুলিশ পৃথক অভিযানে ৬০ পিচ ইয়াবা ৩ বোতল ফেনসিডিল ও ৪৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছেন । এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চৌগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় তারা মাদকসহ তিনজনকে আটক করেন। পরে তাদের নিকট থেকে ৬০পিচ ইয়াবা ৩ বোতল ফেনসিডিল ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করনে।

আটককৃতরা হলেন, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে নান্নু হোসেন (৪২)। পুলিশ তার বাড়ীতে অভিযান চালিয়ে ৬০পিচ ইয়াবা ও ৩ বোত ফেনসিডিলসহ তাকে আটক করেন। এদিকে উপজেলার হাকিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শরীফ হোসেন(৩০) ও ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার এড়ান্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে খবির হোসেন (৩০) কে আটক করেন। পরে তাদের নিকট থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার চৌগাছা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

একটি সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃতদের মধ্যে নান্নু হোসেন এর আগে ভূয়া পুলিশ কর্মকর্তা হিসেবে ঢাকায় র‌্যাবের হাতে আটক হয়ে দীর্ঘ দিন জেল খেটে সম্প্রতি বাড়ীতে এসেছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদেরকে পৃথক মাদক মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit