সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২১৫ Time View

 

ডেস্কনিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি করতে পাঁচ দিনের সফরে তার নিজ জেলা কিশোরগঞ্জে যাবেন আগামী ২৭ মার্চ।

আজ শুক্রবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ৫ দিনের সফরে ২৭ মার্চ (রবিবার) বিকেলে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি সেখানে বেশ কয়েকটি সমাবেশে ভাষণ দেবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।

এ ছাড়া তিনি বুধবার (৩০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদরে “শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার” এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি বিভিন্ন উপজেলায় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভাও করবেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাষ্ট্রপ্রধানের ঢাকায় ফেরার কথা।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/ ২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit