বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

রংপুরের আত্মহত্যা প্ররোচনা মামলা, সাভার থেকে গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্ক নিউজ : রংপুর জেলার পীরগাছায় ফেইসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ আসামিকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। অপরদিকে, গাজীপুর জেলার জয়দেবপুরের নিজাম উদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৮ বছরের পলাতক আসামি সোহেল রানাকে আশুলিয়ার চক্রবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় র‍্যাব ৪, সিপিসি ২ এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের পীরগাছা থানা এলাকায় জনৈক ইমরোজ হোসেন রনি (৩০) নামক এক যুবক ফেসবুক লাইভে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেন। ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাইসহ শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যকে দায়ী করেন। ঘটনা তদন্তে জানা যায় যে, পারিবারিক কলহের জেরে কাউকে না বলে ভুক্তভোগীর স্ত্রী তার চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান। ভুক্তভোগী তার স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে অপমান-অপদস্ত করেন। এই ঘটনায় ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন। যার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে।  

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৮ মার্চ) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে এই আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন- শাহজাহান ইসলাম বাদল (৫০), ইমদাদুল হক (৩৫), শামীমা ইয়াসমিন সাথী (২৩), এবং বিথী আক্তার (৩০)। এরা সবাই রংপুর জেলার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের রংপুর জেলার পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। অপরদিকে, ২০১৪ সালের ২ ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকায় জনৈক নিজাম উদ্দিন নামে এক জমি ব্যবসায়ীকে চাঁদা না দেয়ায় হত্যা করে সোহেলসহ তার সন্ত্রাসী বাহিনী।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় তদন্ত শেষে সোহেল রানাসহ অন্যান্য এজহারনামীয় আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন। ঘটনার পর থেকে আসামি সোহেল রানা আত্মগোপনে চলে যান। প্রায় ৮ বছর পর গত ১৭ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit