বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

চোরাই ট্রাকের চাপায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১২৭ Time View

 

ডেস্ক নিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে চোরাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম। নিহতরা হলেন, আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়া (৪৫)। 

ওসি মো. মাইনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ২০-০৮৪৬) চুরি হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনায় কবলিত ট্রাকটির নম্বর প্লেটটিতে ওই নম্বর পাওয়া গেছে। ট্রাকের মালিক মো. মমিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান মির্জাপুরের সান ব্রিক্স ফিল্ড থেকে শুক্রবার রাত ৯টার দিকে চুরি হয়। তিনি স্থানীয় পুলিশকে অবগত করেছেন। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit