শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আইনি জটিলতায় অরুণিতা-পবনদীপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি-শো ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজন শেষ হয়েছে গত বছর আগষ্টে। বহুল আলোচিত এই সিজনে দুটি শ্রেষ্ঠ আবিষ্কার পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। একজন ‘ইন্ডিয়ান আইডল’র জয়ী ও অন্যজন দ্বিতীয় স্থানাধিকারী। বর্তমান সময়ের গানের জগতের সেরা জুটিও বলা হয় তাদের। শো-এর মধ্য দিয়ে একে অপরের সঙ্গে পরিচয় হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা গড়িয়েছে গভীর বন্ধুত্বের দিকে। এনিয়ে চর্চারও শেষ নেই।

বর্তমানে লাইভ শো-এর জন্য এই জুটি রয়েছেন আমেরিকায়। আর এরই মধ্যে খবর, আইনি জটিলতার মুখে এই জুটি। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা যায়, ‘ইন্ডিয়ান আইডল ১২’ শেষ হওয়ার আগেই, এক নামী সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন দু’জনে। ২০টি গানের একটি রোম্যান্টিক অ্যালবামের জন্য চুক্তি করেছিলেন। সংস্থার পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই অ্যালবামের ঘোষণাও করা হয়।

সম্প্রতি সংস্থার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, একটি গানের শুটিংয়ের পর, প্রযোজকদের সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না পবনদীপ-অরুণিতা। আরও অভিযোগ, প্রথম গানের শুটিংয়ের পর থেকেই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেন অরুণিতা। এরপর পবনদীপ কাঞ্জিলালও সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ, চুক্তি অনুযায়ী বাকি গানেরও শুটিং এবং প্রোমোশনের জন্য কোনও যোগাযোগ রাখেননি তারা। ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে কোম্পানি। 

সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই ঘটনার পরই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের কাছে জায় সংস্থা। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, প্রযোজকদের সঙ্গে কোনও অবিচার মেনে নেওয়া হবে না। 
সুত্র: হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit