শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘বাহুবলী ৩’ সম্পর্কে যা জানালেন প্রভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক : একটি সিনেমা যদি সেরা হয় তবে জীবন যে অন্যরকম হয়ে যায়, তার সাক্ষ্য দেন প্রভাস। বাহুবলী এমন একটি সিনেমা যা তাকে নিয়ে গেছে দূর হতে বহু দূরে। যা সমসাময়িক সময়ের সবচেয়ে আলোচিত ও প্রচারিত সিনেমা। দক্ষিণী এই সিনামা প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্বে। আর সেই সঙ্গে অভিনয়ে দক্ষতা দেখিয়ে মেগাস্টার হয়েছেন প্রভাস।

‘বাহুবলী’ ও ‘বাহুবলী ২’ সিরিজের পর দর্শকের অপেক্ষার চোখ এখন ‘বাহুবলী ৩’-এর দিকে। আর এই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা। কোনও রাখঢাক না করেই তিনি জানিয়েছেন, যদি ‘বাহুবলী ৩’ তৈরিও হয়, তা নিঃসন্দেহে একটি সময় সাপেক্ষ প্রজেক্ট হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘বাহুবলী ৩’ সিনেমা আদৌ তৈরি হবে কি না, তা তার উপর নির্ভরশীল নয়। এ বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন পরিচালক এস এস রাজামৌলি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় প্রভাস বলেছেন, “বাহুবলী সিরিজটি আমার যে হৃদয়ের সবথেকে কাছের, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই সিনেমা আমার ক্যারিয়ারে যে ছাপ রেখে গেছে তা অন্য কোনও কিছুর সঙ্গে অতুলনীয়। আমি সত্যিই জানি না এই সিরিজের তিন নম্বর তৈরি হবে কি না! তবে এই মুহূর্তে যে হচ্ছে না এটা নিশ্চিত। তবে হ্যাঁ, যদি কোনোদিন পরিচালক ‘বাহুবলী ৩’ তৈরি করতে ইচ্ছুক হন, তবেই তা সম্ভব হবে। নচেৎ নয়।”
সূত্র: হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit