শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

চুপি চুপি মালদ্বীপে দেব-রুক্মিণী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

বিনোদন ডেস্ক : দেব-রুক্মিণী কাহিনী টালিউডে নতুন কিছু নয়। নিজেরা স্পষ্ট ভাবে কিছু না বললেও তাদের কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে তারা সম্পর্কে রয়েছেন। সম্প্রতি দেবের ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা গেছে অভিনেতা মালদ্বীপে অবসর সময় কাটাচ্ছেন। তবে একা নয়, একটু খেয়াল করলেই দেখা যাবে সঙ্গে রয়েছেন বান্ধবী রুক্মিণী মৈত্রও।

এবার ভ্রমণের আসল উপলক্ষ হচ্ছে রুক্মিণীর মায়ের ৬০তম জন্মদিন। গত কয়েকদিন ধরেই এই নিয়ে একটি-দুটি করে ছবি পোস্ট করে চলেছেন দেব-রুক্মিণী। একসাথে নয় কিন্তু, আলাদা আলাদা। যার মধ্যে একটা ছবিতে আবার পানীয়র গ্লাস হাতে মায়ের সাথে ছবি তুলেছেন রুক্মিণী। এখানেও ব্যাকগ্রাউন্ডে নীল জল। আর ক্যাপশনে বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা খুশি!

সম্পর্কের প্রথমদিকে ‘বন্ধুত্ব’ নাম দিলেও এখন অনেক খোলামেলা দেব-রুক্মিণী। যদিও কেউ প্রকাশ্যে এখনও প্রেম নিয়ে মন্তব্য করেননি। কিন্তু একে-অপরের ছবিতে কমেন্ট বুঝিয়ে দেয় তারা কতটা কাছাকাছি। ২০২১ সালেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তারা। সেই সময়ও একসঙ্গে ছবি না দিয়ে, একই সময় একই জায়গা থেকে ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গেই আছেন। পরবর্তী কিছুদিনে সেই বছরই এই জুটি যান আইসল্যান্ডে।

এগুলো দেখে ভক্তদের আর তর সইছে না। দেব-রুক্মিণীর ছবির রহস্য উন্মোচনে নেমে পড়েছেন তারা। কমেন্টে তাদের একটাই দাবি, ‘এবার বিয়েটা হয়েই যাক!’ আর এটা হয়ে গেলে আলাদা আলাদা ছবি দিতে হবে না তাদের। 

সূত্র: হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit