শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘পোশাক কি রণবীরের তৈরি?’ আবার বিদ্রুপের শিকার দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

বিনোদন ডেস্ক :  ক্যারিয়ারের খুব ভালো সময় কাটাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। শুধু তিনি নন তার স্বামী রণবীর সিংও বেশ ভালো সময়ই কাটাচ্ছেন। কিন্তু ঘুরেফিরে বারেবারে বির্তক যেনো এসে পড়ছে তাদের গায়ে।

আর এবার যেনো নতুন বির্তক দীপিকার উপর আসলো পোশাক নিয়ে। সম্প্রতি বিমানবন্দরে টকটকে লাল পোশাক পরে দেখা মেলে অভিনেত্রী দীপিকার। ঠিক তখনি শুরু হয় প্রশ্ন আর কটাক্ষ।

প্রশ্ন ওঠে পোশাকটি কি স্বামী রণবীর সিং তৈরি করে দিয়েছেন?

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন দীপিকা। সেই ছবির শুটিং করার জন্যই স্পেনে যাচ্ছিলেন অভিনেত্রী।

বিমানবন্দরে এসেছিলেন টকটকে লাল রঙের পোশাকে সেজে। সোয়েটার, প্যান্ট থেকে মাথার টুপি  সবই লাল রঙের পরেছিলেন অভিনেত্রী।

তার সঙ্গে জুতো পরেন গোলাপি রঙের। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এতেই কটাক্ষ এবং বিদ্রুপের বন্যা বয়ে যায়। 

দীপিকার এই লাল পোশাকের জন্য তার স্বামী রণবীর সিংয়ের ফ্যাশন সেন্সকেই দায়ী করেছেন নেটিজেনদের একাংশ।  আবার অনেকে তাকে রণবীরের যোগ্য স্ত্রী আখ্যা দিয়েছেন। কেউ আবার জানতে চেয়েছেন তিনি রণবীরের থেকে স্টাইল শিখছেন কিনা। 

উল্লেখ্য, এর আগে ‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারে কমলা পোশাক পরায় কটাক্ষের শিকার হন দীপিকা। কেউ দীপিকার এই পোশাককে জঘন্য বলে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন ভয়ংকর।

কীভাবে এমন পোশাক দীপিকা পরতে পারেন? তিনি কি উরফি যাদবের অদ্ভুত পোশাক পরার স্টাইলকে নকল করছেন? এমন প্রশ্নও উঠেছিলো সেই সময়। 

সুত্রঃ সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit