বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

বিনোদন ডেস্ক : তৃতীয় স্বামীর সঙ্গে এখনো আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে ২০২০ সালের অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন অভিনেত্রী। এরপরপরই তার নতুন প্রেমিকের খবর প্রকাশ্যে এসেছে। জনসমক্ষে খুব একটা সামনে আসেনি তারা। তবে ব্যতিক্রম ঘটলো এবার কালী পূজায়।

বৃহস্পতিবার বাড়িতে বেশ বড়সড় করেই কালী পূজার আয়োজন করেছিলেন শ্রাবন্তী। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তার প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। সেখানেই ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তারা। ইতিমধ্যেই তাদের দু’জনের সেই সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি-সুন্দরী? ছবিতে সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে, কালো পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ। 

যে বহুতল ভবনে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা অভিরূপ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। একসঙ্গে দেশের বাইরেও নাকি ঘুরতে গিয়েছিলেন তারা।

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit