শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

অমিতাভের উদারতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

বিনোদন ডেস্ক :  বর্তমানে ‘ঝুন্ড’ নামক সিনেমাতে কাজ করছেন নায়কদের নায়ক অমিতাভ বাচ্চন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমাটি।

অমিতাভ বাচ্চন শুধু বড় মাপের অভিনেতাই নয়, বড় মনের মানুষও বটে। তার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি তার একটি কাজে। ‘ঝুন্ড’ সিনেমার জন্য নিজের সাম্মানির অনেকটাই মওকুফ করে দিয়েছেন তিনি। সিনেমার প্রযোজক সন্দীপ সিং-কে তিনি ডেকে জানিয়েছিলেন তাকে দেওয়ার বদলে ওই অর্থ যেন তিনি এই সিনেমাটি তৈরিতে ব্যবহার করেন।

‘ঝুন্ড’ পরিচালনার দায়িত্বে রয়েছেন মরাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুল। ‘সাইরাত’ এবং ‘নাল’ সিনেমার পরিচালকের ‘ঝুন্ডে’ উঠে এসেছে নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবনের গল্প। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেদের নিয়ে একটি ফুটবল দল গড়বেন বিজয়। সেইসব স্লাম ফুটবলারদের একত্রিত করে একটা টিম হয়ে ওঠার গল্প দেখা যাবে এই সিনেমায়। যে দায়িত্বে থাকবেন বিজয়। এই চরিত্রেই রয়েছেন অমিতাভ বাচ্চন।

সম্প্রতি, ‘ঝুন্ড’ সিনেমার প্রযোজক মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, সিনেমার বাজেট বেশ খানিকটা কমই ছিল অথচ বিজয়ের ভূমিকায় অমিতাভ বাচ্চন ছাড়া অন্য কাউকে তারা ভাবতেই রাজি ছিলেন না। এদিকে ফুটবলও অমিতাভের বড্ড প্রিয় খেলা। সিনেমার চিত্রনাট্য শুনে তিনি রাজি হয়ে যান অভিনয় করতে। গল্প ‘বিগ বি’র এতটাই ভালো লেগে যায় যে তিনি জানিয়ে দেন তাকে পুরো পারিশ্রমিক দিতে হবে না। তার বদলে ওই টাকা যেন পরিচালক সিনেমা তৈরির খাতে ব্যবহার করেন। অমিতাভের দেখাদেখি কিংবা নির্দেশে তার টিমও নিজেদের পারিশ্রমিক কম করে নিয়েছে এই সিনেমাতে।

সন্দীপ আরও জানান, এত কিছুর পরেও বিভিন্ন কারণে শ্যুটিংয়ের সময়ে অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা। ২০১৮ সালে পুণেতে এই সিনেমার জন্য একটি সেট তৈরির কাজ শুরু করেছিলেন তার। তবে মাঝ পথেই অর্থাভাবে সেই কাজ বন্ধ হয়ে যায়। একবছর ধরে সেই কাজ আর এগোয়নি। কিন্তু টি-সিরিজ সংস্থার কানে এই খবর পৌঁছলে এবং তাদের গল্প পছন্দ হওয়ায় সিনেমাটি যোজনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা।
সুত্রঃ হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit