শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইভ্যালিকাণ্ডে তাহসান মিথিলা ফারিয়ার সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

বিনোদন ডেস্ক : বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকাণ্ডে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং অভিনেত্রী শবনম ফারিয়ার সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে ধানমণ্ডি থানা পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ হয়নি। তাই তাদের অব্যাহতি প্রদানে সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদনে ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় সাক্ষ্য-প্রমাণে তাহসান, মিথিলা ও ফারিয়াসহ পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি- এমন প্রতিবেদন দিয়ে আদালতে তাদের অব্যাহতির আবেদন জানিয়েছে পুলিশ।

সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ৪ ডিসেম্বর গায়ক অভিনেতা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করেন। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আসামি করা হয়।

এ মামলায় ইভ্যালির রাসেল ও শামীমাকে গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তখন ইভ্যালির সঙ্গে যুক্ত তাহসান, মিথিলা ও ফারিয়ার উপস্থিতি ও তাদের ‘প্রমোশনাল’ কথাবার্তায় প্রলুব্ধ হয়ে তিনি পণ্যের অর্ডার করেছিলেন। কিন্তু সে পণ্য এখনো পাননি, অর্থও ফেরত পাননি।

সূত্রমতে, মার্চে ইভ্যালির পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। পরে গ্রাহকদের অসন্তোষ নিয়ে নানা খবরের মধ্যে তিনি ওই চুক্তি বাতিল করার কথা জানান। ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার পর শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধ থাকা অভিনেত্রী মিথিলাও চুক্তি বাতিলের খবর দিয়েছিলেন। আর ওই ই-কমার্স কোম্পানির জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা শবনম ফারিয়া চাকরি ছাড়ার কথা জানিয়েছিলেন।

এদিকে গত ২০ জানুয়ারি তাহসানের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরপর ৩ ফেব্রুয়ারি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং ৬ ফেব্রুয়ারি অভিনেত্রী শবনম ফারিয়া স্থায়ী জামিন পান। এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর শবনম ফারিয়ার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ওইদিন মিথিলাও আট সপ্তাহের জামিন পান।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit