শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

টানা ১৪ ঘণ্টায় শেষ হল ‘আয় খুকু আয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

বিনোদন ডেস্ক :  এক টানা ১৪ ঘণ্টার শ্যুটিং। ভারী প্রস্থেটিক মেকআপে নিজের লুকটাই বদলে ফেলেন অভিনেতা। আর এভাবেই রোববার থেকে রাতভর শ্যুট করলেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া। শেষ করলেন শৌভিক কুণ্ডুর নতুন ছবি ‘আয় খুকু আয়’-এর শ্যুটিং। যার প্রযোজক আবার অভিনেতা জিৎ নিজেই।

তারপরেও সেই মেকআপ না তুলেই পুরো দলের সঙ্গে ছবি তুলেছেন টলিউডের হালের মহানায়ক। মঙ্গলবার সেই ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গেও। 

ছবির পরিচালক শৌভিক কুণ্ডু আগেই জানিয়েছিলেন যে, এই ছবির পুরোটাই জায়গা করে নিয়েছে বাবা-মেয়ের গল্প। তাইতো বাবা আর তাঁর খুকুর ছবি তুলেই শেষ করলেন ছবির শ্যুটিং।

মঙ্গলবার পরিচালক বলেছেন, ‘‘বাবা-মেয়ের গানের দৃশ্যের মন্তাজ দিয়েই শ্যুট শেষ হল আমাদের। পার্পল মুভি স্টুডিওতেই সেট তৈরি হয়েছিল। সেখানেই আমরা সবাই ছিলাম টানা ১৪ ঘণ্টা।’’ 

এ দিনও প্রসেনজিতের পরনে ছিল গোলাপি-সাদা চেক শার্ট। রং চটা ধুতি। অন্যদিকে সবুজ সালোয়ার-কামিজে খুকু দিতিপ্রিয়া। প্রসেনজিতের মাথার সামনে চুল নেই। গালে অগোছালো কাঁচা-পাকা দাড়ি। দিতিপ্রিয়ার মাথায় মাঝে সিঁথি করে চুল পেতে আঁচড়ানো। ছবিতে দেখা যাবে টলিউড ‘ইন্ডাস্ট্রি’র দ্বৈত চরিত্র। 

পরিচালক শৌভিক কুণ্ডুর দাবি, চরিত্রের মতোই প্রসেনজিৎকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতে তাঁকে এর আগে কেউ দেখেননি। 

তিনি বলেন, চিত্রনাট্য অনুযায়ী একাধিক বয়সকে ছুঁয়ে যাবেন অভিনেতা প্রসেনজিৎ। তার জন্য প্রয়োজন ছিল ভারী প্রস্থেটিক মেকাপের। যে দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলেছেন মেকআপশিল্পী সোমনাথ কুণ্ডু। শ্যুটিং শেষ করে প্রসেনজিৎ তাই তাকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।

এদিকে, ‘আয় খুকু আয়’-ছবিতেই প্রথমবার প্রসেনজিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সঙ্গে থাকবেন এক ঝাঁক অভিনয় শিল্পী। যে তালিকায় আছেন- সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

তবে শুধু জুটিতে নয়, ছবির গানের ক্ষেত্রেও সাহসের পরিচয় দিতে চলেছেন সঙ্গীত পরিচালক এবং সুরকার রণজয় ভট্টাচার্য। আর এবারে গানটিকে এই সময়ের মতো করে বাঁধতে চলেছেন সুরকার রণজয় ভট্টাচার্য। কণ্ঠ দেবেন শ্রীকান্ত আচার্য।

যার ফলে, এই ছবিতেই আবারও নতুন ভাবে শোনা যাবে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের গাওয়া ‘আয় খুকু আয়’।

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit