রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

অদ্ভুত এক অভিজ্ঞতার কথা ফাঁস করলেন দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

বিনোদন ডেস্ক :  তিনি বলিউডের বিউটি ক্যুইন। একের পর এক সফল ছবি দিয়ে অনুরাগীর সংখ্যা বাড়িয়েই চলেছেন। কথা হচ্ছে দীপিকা পাডুকোনের। আর এই অভিনেত্রীকেই কিনা শুনতে হয়েছিল তার স্তন প্রতিস্থাপন করিয়ে নেওয়া উচিত।

সম্প্রতি ‘গেহরাইয়াঁ’ ছবিতে দর্শকদের নজর কেড়েছেন দীপিকা। এরপরই এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অজানা গল্প শোনান তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল, সাধারণ মানুষের থেকে তিনি সবচেয়ে ভাল এবং সবচেয়ে খারাপ কী পরামর্শ পেয়েছেন। এর উত্তরেই অদ্ভুত এক অভিজ্ঞতার কথা জানান দীপিকা। 

বলিউডের ‘পদ্মাবতী’ বলেন, তার বয়স তখন ১৮ বছর। সেই সময় একজন নাকি তাকে স্তন প্রতিস্থাপন বা স্তন বদলে ফেলার পরামর্শ দিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, জীবনে সবচেয়ে খারাপ যে পরামর্শ পেয়েছিলাম, সেটা হল ব্রেস্ট ট্রান্সপ্লান্ট। তখন আমার ১৮ বছর বয়স। মাঝে মাঝে ভাবি, এই পরামর্শ আমি না মেনে ঠিক করেছি কি না।

জীবনে ভাল পরামর্শ কী পেয়েছেন দীপিকা? কার থেকেই বা পেয়েছেন? সেটিও জানালেন অকপটে। অভিনেত্রীর কথায়, শাহরুখ খান খুব ভাল পরামর্শ দেয়। অনেকটা তার থেকে পরামর্শ পেয়েছি। একবার বলেছিল, সবসময় তাদের সঙ্গেই যেন কাজ করি, যাদের সঙ্গে কাজ করতে ভাল সময় কাটে। কারণ ছবি তৈরির সময় জীবনের অনেকটা সময় কাটাতে হয়। তাই সুখস্মৃতি আর ভাল অভিজ্ঞতা অর্জন করলেই ভাল লাগবে।

প্রথমবার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। গত বছর হৃত্বিকের জন্মদিনেই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘ফাইটার’ ছবির। গেহরাইয়াঁ যেমনই হোক, প্রশংসা কুড়িয়েছে দীপিকার অভিনয়। তাই ‘ফাইটার’ নিয়েও তার অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

সূত্র- আনন্দবাজার।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit