বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ঋতুপর্ণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক :  দুই বাংলার সিনেমা জগত কাঁপানো ঋতুপর্ণা সেনগুপ্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে নিজের দেশে ফিরেছেন। এই জনপ্রিয় নায়িকা সম্প্রতি বাংলাদেশে আসেন রাষ্ট্রীয় কাজে।

রাজশাহী ও ঢাকায় কাজ শেষে রোববার বিকালে বেনাপোল আসেন তিনি। এ সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ভারতীয় এ অভিনেত্রীসহ তার সফর সঙ্গীদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। 

পরে বেনাপোল পৌরসভার আইটি সেকশন, খেলাধূলা কর্ণার, চিকিৎসা সেবার স্থান, নাগরিক সেবার সকল কেন্দ্র ঘুরে দেখে তিনি বলেন, একজন রুচিশীল এবং দায়িত্ববান লোক না হলে এরকম আধুনিক মানের পৌরসভা গড়া সম্ভব না। 

এসময় তিনি বেনাপোল পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রশংসা করেন। 

পরে বিকাল ৫টার দিকে কোলকাতার উদ্দেশ্য বেনাপোল চেকপোস্ট ত্যাগ করেন ঋতুপর্ণা। এসময় ভারতীয় এ অতিথিকে বেনাপোল নোম্যান্সল্যান্ড পর্যন্ত এগিয়ে দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এদিকে, চেকপোস্টে জনপ্রিয় এ নায়িকাকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভীড় জমান। 

উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৭০ সালের ৭ নভেম্বর কোলকাতায় সেন পরিবারে জন্ম গ্রহণ করেন। দুই বাংলার অসংখ্য ছায়াছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit