শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বাপ্পি লাহিড়ীকে নিয়ে ‘অশোভনীয় পোস্ট’, ক্ষমা চাইলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

বিনোদন ডেস্ক : লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জির পর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। গত ১৫ ফেব্রুয়ারি অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপিনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। তার এমন প্রয়াণে শোকস্তব্ধ পরিবারের সদস্য থেকে হাজার হাজার অনুরাগী। এমন আবহে তাকে নিয়ে নেট মাধ্যমে আপত্তিকর পোস্ট করলেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। 

যে দেখেই তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। সমালোচনার জেরে অবশেষে সেই পোস্ট মুছে দিতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছিল? বাপ্পি লাহিড়ীর পাশে নিজের একটি ছবি জুড়ে পোস্ট করেছিলেন আদা। ছবিতে দেখা যায় দুইজনের শরীরেই প্রচুর সোনার গহনার। বাপ্পি লাহিড়ীর গায়ে সব গহনা আসল সোনার হলেও, আদা নকল গয়না পরেছেন বলেই উল্লেখ করেছিলেন। 

তিনি সেই পোস্তে লেখেন, “কে বেশি সুন্দর করে সোনার গয়নায় সেজেছে?” এরপরই নেটিজেনরা পোস্টের সময় নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এটিকে অসম্মানজনক’বলে অভিহিত করেছেন। বাপ্পি লাহিড়ীকে নিয়ে হাসিঠাট্টা করার ইঙ্গিত খুঁজে পেয়ে সেই পোস্টে সমালোচনার বন্যা বয়ে যায়। 

এরপরই পোস্টটি তৎক্ষণাৎ মুছে দেন আদা। তিনি জানান, সঙ্গীতশিল্পীর মৃত্যুর বহু আগে ছবির কোলাজটি বানিয়েছিলেন তিনি। ২০২০ সালের ২৮ মার্চ তা ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। এক মাস আগে ২৪ ফেব্রুয়ারি পোস্টের জন্য শিডিউল করে রেখেছিলেন। তাই পোস্টটি কখন শেয়ার হয়েছে তা লক্ষ্য করেননি আদা। 

তবে ভক্তদের মনে আঘাত দেওয়া যে তার লক্ষ্য ছিল না সেটিও জানিয়েছেন তিনি। পোস্টটি ডিলিট করেই আদা জানিয়েছেন, বাপ্পি লাহিড়ীকে অসম্মান করার উদ্দেশ্য তার কোনওদিন ছিল না। 

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit