শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কলমাকান্দায় আ’ লীগ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৬ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী অঞ্জন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এলাকাবাসী এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন- কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বরখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জীবন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলতাবুর রহমান আলতু, নেপাল চন্ত্র সরকার, আব্দুস সামাদ, বিদ্যুৎ তালুকদার, মৃদুল মহানায়ক প্রমুখ।
সাংবাদিক সম্মেলন বক্তারা বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় অঞ্জন সরকার ও তার লোকজন আওয়ামী লীগের নেতবৃন্দের উপর হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উল্লেখ্য, এলাকায় মাদক ব্যাবসার প্রতিবাদ করায় অঞ্জন সরকার ও তার লোকজন গত ৯ ফেব্রুয়ারী রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী লীগ নেতা রঞ্জয় সরকার ও স্বপন সরকারের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit