বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ

প্রথম দিনেই ‘গঙ্গুবাই’র চমক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

বিনোদন ডেস্ক :  সঞ্জয় বানশালি পরিচালিত প্রথম কোন সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। সিনেমার নাম ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।

আর এই সিনেমা নিয়ে অনেক আলোচনা, তর্ক-বিতর্ক শেষে শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। মুক্তি উপলক্ষে মুম্বাই খারের গ্যালাক্সি সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া। 

বক্সঅফিসইন্ডিয়া.কম -এর রিপোর্ট অনুযায়ী, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ প্রথম দিনে ভালো ব্যবসা করেছে। মুম্বাই সংলগ্ন এলাকায় দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। মনে করা হচ্ছে, ৯ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি নেট ব্যবসা করেছে এটি। মুম্বাই সার্কিটে প্রথম দিনের কালেকশন দেখে বলাই যায় ‘৮৩’ সিনেমা বা তার থেকেও বড় কোনও সিনেমার মতোই ব্যবসা করেছে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সিনেমাটি মুক্তির আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়।

হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ‘এই সিনেমাতে আলিয়ার অভিনয় মন জয় করার মতো। নিখুঁত শব্দচয়ন, উপভাষা, অভিব্যক্তি এবং কীভাবে তিনি রাগ, আনন্দ এবং অসহায়ত্বর আবেগকে তুলে ধরেছেন; নায়িকার পর্দায় উপস্থিতি অবাক করার মতো।’ 

ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় ‘কামাঠিপুরা’, সেই যৌনপল্লীর সর্দারনি চরিত্রে আলিয়া। যদিও মুম্বাই পুলিশের কাছে তার অন্য পরিচয় ছিল, তিনি এক নৃশংস গ্যাংস্টার।

এই সিনেমার মূল আকর্ষণের বিষয় হলো- কেমনভাবে গুজরাটের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাঠিপুরার ম্যাডামজি? কেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর ছিল তার নখদর্পন?

আর এই সেই কাহিনিকে অবলম্বন করেই এবার রুপোলি পর্দায় ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।
সুত্র: হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit